এলোমেলো হাওয়ায়
ডানা ঝাপটে
বাথ্যাতুর জলসিঁড়ি মন
ভাবনায়
তর তর তর তর সর সর।
কামনার জুঁইফুল ঝরে,
ঘৃণার পাত্রে জল ফোটে টগবগ --
টগবগ -- টগবগ;
তবু --তবু ভালোবাসা মাথা খুঁড়ে মরে
আকাশে দুহাত তুলে
কবেকার গভীর সমুদ্রে
নীল পদ্ম খোঁজার মতন।
পদ্ম তার মুঠোয় ধরা দিয়ে
ভেসে ভেসে গেলে
জটিল জিজ্ঞাসায়
শঙ্খ চিলের মতন ভ্রুনের কান্না
'অন্ধকার থেকে আলোয়
আমাকে নিয়ে যাবে না ?'--
ছড়ায়--ছড়ায়--আলোয় --
হাওয়ায়।
[কবি অভিশ্যামল; ১৯৭৩]