আমার পুরোনো প্রেমিক
হাতের জ্বলন্ত সিগারেটা টাকে
ছুড়ে ফেলে দিলো।
আর আমি বহুদিন পরে
তার ওপর দিয়ে হাঁটলাম
তাকে মাড়িয়ে, তার আগুনটাকে নিভিয়ে
অসংখ্য বিষন্ন সময়
পার করে এলাম।
অথচ কি আশ্চর্য্য দেখ
আমি আগুন-পরী হয়ে যাইনি
অথবা হইনি কোনো নিস্তব্ধ রাতের নিশাচর পাখি
অথবা কাঁদিনি গুমরে গুমরে সুতীব্র বেদনায়
কেননা --কেননা আমার নতুন প্রেমিক আছে
হয়তবা পুরোনোরই রূপ ধরে।
Place: Kolkata
Date: Originally written on 27.04.01
***********************************************************************
My lover threw away the cigarette
and I walked on it
I walked on it and put out the fire
I put out the fire
and I crossed thousand moments of distress
But, what a surprise!
I didn't become a fairy of fire
Or a lonely night bird
Or I didn't cry out of my pain
'Cause I have a new lover
My old love turns out to be fresh.
Place: LKO
Translated on July 2nd, 2020
No comments:
Post a Comment