Popular Posts

Thursday, November 23, 2017

প্রান্ত থেকে

প্রান্ত থেকে এসে কিছু হয় না;
না হলে হাতের রেখার মতো
চিনে নিতাম শহর টাকে
ভিড় ঠেলে, ঠেলা খেয়ে, বাস-ট্রাম ঠেঙিয়ে
শহরের মধ্যে পৌঁছতে ঘেমে নেয়ে একশা। 



প্রান্ত থেকে এসে কিছু হয় না;
শহরের মধ্যে তাই আসল শহরটাকে
কোনোদিনই চিনে উঠিনি।
মনে হয় মিস করে গেছি,
একটা ফাঁকা ফাঁকা বোধ
চিরকাল ভিতরটাকে কুরে কুরে খেয়েছে।


তাই শহরটা আমায় সেরকম টানে না।
আমি এক মুসাফির;
আসি, যাই...
কখনো চোখ রাখি নতুন ওঠা এপার্টমেন্ট গুলোর দিকে,
কখনো তাদের পিছনে হঠাৎ লুকিয়ে পড়া
ডুবন্ত সূর্যের দিকে চেয়ে থাকি;


প্রান্ত থেকে এসে কিছু হয় না;
প্রান্ত থেকে মধ্যে আসা বড়ো সহজ নয়।

Yatsushiro, Japan

No comments:

Featured Post

Mystic Rain

The month of June The fall of tree The mystic rain I would pursue you till the end