Popular Posts

Saturday, March 21, 2020

সমাপ্তি

সন্ধ্যা নেমে আসছে
বটবৃক্ষের ছায়ায়
আমাদের দিনও ফুরাচ্ছে
গাছের ছায়ায়
ঝুড়ির গায়ে
আমাদের কথা লেখা রবে
কথা থেকে যাবে
পাখিদের ডানায়
যারা ঐসব কোটরে আশ্রিত।

সন্ধ্যা নেমে আসছে
বটবৃক্ষের ছায়ায়
আমাদের দিনও ফুরাচ্ছে
তোমার এই ঘর
তোমার এই জনবহুল পথ
পথের দুধারে বাড়ি
আমার কাছে ঐ বটবৃক্ষের মতোই। 

No comments:

Featured Post

Mystic Rain

The month of June The fall of tree The mystic rain I would pursue you till the end